বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা ও বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন খান। এছাড়া সাহেব বাড়ি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। বক্তারা বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
- প্রকাশের সময় : Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News