‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

পাথরঘাটায় পহেলা বৈশাখে সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসন কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 14, 2026 ইং
পাথরঘাটায় পহেলা বৈশাখে সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসন কর্মসূচি অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পাথরঘাটায় পহেলা বৈশাখে সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসন কর্মসূচি অনুষ্ঠিত
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে সামাজিক সম্প্রীতি প্রসার ও সামাজিক সংঘাত নিরসনের লক্ষ্যে একটি বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল ২০২৬ তারিখে এনএসএস ও একশনএইড-এর সহায়তায় এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজনে একটি মনোজ্ঞ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকে সামাজিক সংঘাত নিরসন ও সহনশীলতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপস পাল। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সাদিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব সুজন হাওলাদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, স্থানীয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,  প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকগন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু:

বামনায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু:

ad300