বরগুনা প্রতিনিধি: বরগুনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মসূচি বাস্তবায়ন ও কার্যক্রম গতিশীল করতে জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
সভায় শিশু ভর্তি ও পরিবারে পুনঃএকীকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, ধর্মীয় শিক্ষা, জনবল পরিস্থিতি এবং বিদ্যুৎ সমস্যাসহ কেন্দ্রটির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা শিশুদের পুনর্বাসন ও পরিবারে পুনঃএকীকরণ কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি কেন্দ্রের সেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News