ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

এক বছর চার মাস পর আবারও আমতলী ইসমাইল শাহ মাজারে অগ্নিসংযোগের অভিযোগ!

  • প্রকাশের সময় : Jul 18, 2026 ইং
এক বছর চার মাস পর আবারও আমতলী ইসমাইল শাহ মাজারে অগ্নিসংযোগের অভিযোগ! ছবির ক্যাপশন: এক বছর চার মাস পর আবারও আমতলী ইসমাইল শাহ মাজারে অগ্নিসংযোগের অভিযোগ!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে এক বছর চার মাস পর আবারও ইসমাইল শাহ (রহ.) মাজারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাজার ও পাশের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেছেন মাজার সংশ্লিষ্টরা। এতে মাজারের গিলাফের একাংশ পুড়ে যায়। এ ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করেন, মাজার ধ্বংসের উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ (রহ.)-এর মাজার প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছরের ১৬ মার্চ ২৮তম ওরশ চলাকালে শতাধিক লোকের একটি দল মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হন। অভিযোগ অনুযায়ী, সেই ঘটনার এক বছর চার মাস পর শুক্রবার গভীর রাতে আবারও মাজার এবং ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতির বসতঘরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও মাজারের গিলাফের একাংশ পুড়ে যায়। পরবর্তীতে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাজারের গিলাফের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজারের মেঝে ও শহীদ চিশতির ঘরের আশপাশে কেরোসিনের গন্ধ ও দাগও দেখা যায়। মাজারের ভক্ত সেকান্দার বয়াতি জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে তিনি মাজারে আগুন জ্বলতে দেখেন। পরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শহীদ চিশতি বলেন, মানুষের চিৎকারে ঘুম ভাঙার পর তিনি কেরোসিনের গন্ধ পান। ঘর থেকে বের হতে গিয়ে দরজা খুলতে না পেরে আটকে পড়েন। পরে স্থানীয়রা দরজা খুলে তাকে উদ্ধার করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, একই মাজারকে কেন্দ্র করে বারবার হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠায় ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস: প্রকৃতি রক্ষায় ৬৪ জেলায় বৃক্ষরোপণ

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস: প্রকৃতি রক্ষায় ৬৪ জেলায় বৃক্ষরোপণ

ad300