ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনায় বিএনপির লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : May 16, 2026 ইং
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনায় বিএনপির লিফলেট বিতরণ ছবির ক্যাপশন: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বরগুনায় বিএনপির লিফলেট বিতরণ
ad728
মোঃ আসাদুজ্জামান, বরগুনা প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় জনসাধারণের কাছে তুলে ধরা এবং গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বরগুনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন।

বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী এবং এটি প্রতারণামূলক। লিফলেটে আরও বলা হয়, বিএনপি জুলাই সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গোলাম রাসেল খোকন ও আমিনুল ইসলাম নাবিল, সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন, সহ-সাধারণ সম্পাদক ইমরান মৃধা, কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক বলেন, “জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতেই এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300