ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল্লব কুমার

  • প্রকাশের সময় : Jul 19, 2026 ইং
বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল্লব কুমার ছবির ক্যাপশন: বরগুনার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন আইএমইডির পরিচালক পল্লব কুমার
ad728
(জাহিদুল ইসলাম মেহেদী) বরগুনা প্রতিনিধি: বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষক (উপসচিব) পল্লব কুমার হাজরা বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতাধীন ১৪টি চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গত রবিবার (১৯ জুলাই) আইএমইডির পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান ১৪টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় উপকারভোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নির্মাণমান, জনসেবায় প্রকল্পগুলোর সম্ভাব্য প্রভাব এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, সাংবাদিক অলিউল্লাহ ইমরানসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা। এলজিইডি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন এলাকায় সড়ক, সেতু-কালভার্ট ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

ad300