‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বরগুনায় নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ আদায় করলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : May 28, 2026 ইং
বরগুনায় নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ আদায় করলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: ছবিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিএনপি নেত্রী কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়-
ad728

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ায় নিজ বাড়ির ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
এর আগের রাতে তিনি বরগুনা সার্কিট হাউজে আসেন এবং সেখানে তিনি জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা বিএনপি'র আহবায়ক, সদস্য সচিব, সাবেক পৌর বিএনপির সভাপতি পি পি নুরুল আমিনসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দদের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি নিজ নির্বাচনী এলাকার বামনা ও বেতাগী উপজেলায় দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

--- ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বেতাগী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ad300