আমতলী প্রতিনিধি: কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে বরগুনার আমতলী পৌর শহরের ঐতিহ্যবাহী টাউন হল। ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভবনটির টিনের চালা উড়ে যাওয়ার পর উল্লেখযোগ্য কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে এর অবস্থা বেহাল। ১৯৭৩ সালে নির্মিত এই টাউন হল একসময় আমতলীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। সভা-সমাবেশ, নাটকের মহড়া ও মঞ্চায়ন, জাতীয় দিবসের অনুষ্ঠানসহ নানা আয়োজন ঘিরে সরব থাকত এর চত্বর। বিভিন্ন সময়ে সিনেমা হল, ব্যায়ামাগার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে ভবনটি। স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও বাসিন্দারা দ্রুত টাউন হলটি সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, আমতলী শহরে আধুনিক কোনো অডিটরিয়াম না থাকায় ঐতিহ্যবাহী ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করা হলে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাফিজুর রহমান জানিয়েছেন, টাউন হলটি নান্দনিক ও জনগণের ব্যবহারের উপযোগী করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী টাউন হলটি আবারও আমতলীর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে।
কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে আমতলী টাউন হল
- প্রকাশের সময় : Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন: কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে বরগুনার আমতলী পৌর শহরের ঐতিহ্যবাহী টাউন হল।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News