ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭দোকান পুড়ে ছাই: ক্ষতি প্রায় ৫০লাখ

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭দোকান পুড়ে ছাই: ক্ষতি প্রায় ৫০লাখ ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড:
ad728


আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় একটি মুদি ও মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন হাসান, দুলাল, ফোরকান, আমির, আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম ও হানিফ। আগুনে তাদের দোকানের মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মো. নুরুজ্জামান মিয়া বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফোরকান বলেন, “আমার সবকিছু পুড়ে গেছে। এখন কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।”

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের পাশাপাশি পুলিশও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের ক্ষয়ক্ষতি যাচাই করে প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

এদিকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ মোবাইল ফোনে জানান, তিনি বর্তমানে ঢাকায় থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

ad300