‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ!

  • প্রকাশের সময় : Sep 21, 2026 ইং
বরগুনায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায় তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়েতে অস্বীকৃতির অভিযোগে মো. বারি আজাদ বারেক (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়েতে অস্বীকৃতির অভিযোগে মো. বারি আজাদ বারেক (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১০ বছর আগে ওই নারীর তালাক হয়। এরপর প্রতিবেশী হিসেবে বারেক তার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং একপর্যায়ে বিয়ের আশ্বাস দেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে ওই নারীর সঙ্গে তিনি একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। অভিযোগে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর রাতে বিয়ে ছাড়া আর কোনো সম্পর্কে রাজি না হওয়ায় ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। পরে স্বজন ও প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে ওই নারী আদালতে মামলা করেন। তবে অভিযুক্ত বারি আজাদ বারেকের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
২০ জুলাই রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

২০ জুলাই রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300