ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় সংযোগ সড়ক না থাকায় অকেজো ‘কালিরতবক চেয়ারম্যান ব্রিজ’

  • প্রকাশের সময় : Mar 31, 2026 ইং
বরগুনায় সংযোগ সড়ক না থাকায় অকেজো ‘কালিরতবক চেয়ারম্যান ব্রিজ’ ছবির ক্যাপশন: বরগুনায় সংযোগ সড়ক না থাকায় অকেজো ‘কালিরতবক চেয়ারম্যান ব্রিজ’
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত ‘কালিরতবক চেয়ারম্যান ব্রিজ’ সংযোগ সড়ক না থাকায় কার্যত অকেজো হয়ে পড়ে আছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ব্যবহার করতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি নির্মাণ করা হলেও এর দুপাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি থাকা সত্ত্বেও মানুষকে এখনও কাদা-মাটি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসী জানান, ব্রিজটি চালু না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছে। এছাড়া পাশের বাজারের ব্যবসায়ীরাও মালামাল পরিবহনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সরকার কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ নির্মাণ করেছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় আমরা এর কোনো সুবিধা পাচ্ছি না। বাধ্য হয়ে আগের মতোই কাদা-পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।”

আরেকজন ব্যবসায়ী বলেন, “বাজারে মালামাল আনা-নেওয়া করতে অনেক কষ্ট হয়। ব্রিজটি চালু হলে আমাদের জন্য খুবই সুবিধা হতো।”

এলাকাবাসীর দাবি, উন্নয়ন কাজ অসম্পূর্ণ থাকলে তা জনগণের উপকারের পরিবর্তে ভোগান্তি বাড়ায়। তাই দ্রুত ব্রিজটির দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: ৫০,০০০ জরিমানা

পাথরঘাটায় ৩৮ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: ৫০,০০০ জরিমানা

ad300