‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত:

  • প্রকাশের সময় : Oct 29, 2026 ইং
পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: ছবির ক্যাপশন: পাথরঘাটার শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত: বিজ্ঞান-প্রযুক্তি ও দক্ষতা বিকাশে জেলা প্রশাসন
ad728

৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মতবিনিময়, চালু হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ক্লাব; শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও এআই বিষয়ে প্রশিক্ষণ -

পাথরঘাটা প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিজ্ঞানমনস্কতা তৈরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় সমন্বিত উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা ও বিতর্ক ক্লাব এবং বিজ্ঞান ক্লাবের উদ্বোধন, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) পাথরঘাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, যোগাযোগক্ষমতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমি এবং পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা ও বিতর্ক ক্লাব এবং বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান জেলা প্রশাসক এবং সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, ভাষা ও বিতর্ক ক্লাব শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তি উপস্থাপনের ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত বিতর্ক, ইংরেজি ভাষাচর্চা ও বিজ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। একই দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাসরুমটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। শ্রেণিকক্ষে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার পাঠদানকে আরও আকর্ষণীয়, সহজবোধ্য ও কার্যকর করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবিষয় অনুধাবনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে প্রচলিত শিক্ষাপদ্ধতির সঙ্গে প্রযুক্তিনির্ভর পাঠদানের সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে। এদিকে, মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানেরা অংশ নেন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করা, পাঠদানে আধুনিক ও কার্যকর কৌশল প্রয়োগ এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম প্রজন্ম গড়ে তোলার বিষয়টিও আলোচনায় উঠে আসে। প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সচেতন করতে তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পাথরঘাটা উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। প্রশিক্ষণে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা, সাইবার বুলিং থেকে সুরক্ষিত থাকার উপায়, ব্যক্তিগত ও নাগরিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহের কুফল, এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও নিরাপদ নাগরিক হিসেবে গড়ে ওঠার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি ভাষাগত দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। ভাষা ও বিতর্ক ক্লাব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে, বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম পাঠদানকে আরও কার্যকর করতে সহায়ক হতে পারে। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ad300