ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

  • প্রকাশের সময় : Sep 9, 2026 ইং
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত ছবির ক্যাপশন: বেতাগীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের সাথে সংবর্ধিত শিক্ষার্থীরা।
ad728

বেতাগী প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২৬: বরগুনার বেতাগীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেতাগী জনকল্যাণ পরিষদ। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেতাগী মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এ সময় জনকল্যাণ পরিষদের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্নাসহ পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী আধরি আক্তার তার জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। পঞ্চম শ্রেণিতে থাকাকালে মাকে এবং অষ্টম শ্রেণিতে থাকাকালে বাবাকে হারিয়েও তিনি পড়াশোনা চালিয়ে গিয়ে জিপিএ-৫ অর্জন করেন। আধরির সংগ্রামের কথা শুনে বেতাগী জনকল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহীন তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি আধরির ভবিষ্যৎ শিক্ষাজীবনের সব খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথা জানান। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সরকার দাম কমালেও আমতলীতে এলপিজি বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে

সরকার দাম কমালেও আমতলীতে এলপিজি বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে

ad300