ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় স্বামীর দ্বিতীয় বিয়ের অভিমানে গৃহবধূর আত্মহত্যা:

  • প্রকাশের সময় : Jun 13, 2026 ইং
বরগুনায় স্বামীর দ্বিতীয় বিয়ের অভিমানে গৃহবধূর আত্মহত্যা: ছবির ক্যাপশন: বরগুনায় স্বামীর দ্বিতীয় বিয়ের অভিমানে গৃহবধূর আত্মহত্যা:
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে গোপনে দ্বিতীয় বিয়ে ও আলাদা সংসার গড়ার অভিযোগে অভিমান করে কনা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১২ জুন) গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরেরদিন শনিবার সকালে তার ছেলে ঘরে মায়ের মরদেহ দেখতে পায়।

স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৩ বছর আগে কনার সঙ্গে সাইফুল ইসলাম কিসলুর বিয়ে হয়। তাদের সংসারে ইয়ামিন (৯) নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর জীবিকার তাগিদে কিসলু ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। কনা ও সন্তান গ্রামেই বসবাস করতেন। পরিবারের দাবি, সম্প্রতি কনা জানতে পারেন যে তার স্বামী ঢাকায় সাহিদা নামে এক নারীকে গোপনে বিয়ে করেছেন এবং তাদের শাহরিয়া নামে একটি সন্তানও রয়েছে। বিষয়টি জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, ঈদুল আজহার সময় স্বামী বাড়িতে না আসায় কনার মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিভিন্ন সূত্র ও ফোনালাপের মাধ্যমে দ্বিতীয় বিয়ের বিষয়টি তার কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। নিহতের শ্বশুর নজরুল ইসলাম সিকদার বলেন, “কিসলু দ্বিতীয় বিয়ে করেছে—এটা আমরা জানতাম না। কনা আত্মহত্যার আগে দুই পাতার একটি চিঠি লিখে গেছে। সেই চিঠি পড়ে আমরা জানতে পারি, তার মনে অনেক কষ্ট ছিল।” অপর শ্বশুর আবদুল আজিজ সিকদার বলেন, “আমার ছেলে ঢাকা গিয়ে বিয়ে করেছে—এটা আমরা জানতাম না। সেখানে তার সন্তানও আছে। সে কখনোই ওই স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেনি।” নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়ের খোঁজখবর ঠিকমতো নিত না জামাই। বাড়িতেও আসত না। জামাইয়ের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।” ঘটনার পর কনার লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি স্বামীর প্রতি অভিমান, নিজের মানসিক কষ্ট এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বক্তব্য লিখে গেছেন। সেখানে তিনি সন্তান ইয়ামিন ও শাহরিয়ার প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি মৃত্যুর জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সাইফুল ইসলাম কিসলুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় গৃহবধূকে অমানবিক নির্যাতন:পঙ্গু বাবার বিচারের আকুতি

বরগুনায় গৃহবধূকে অমানবিক নির্যাতন:পঙ্গু বাবার বিচারের আকুতি

ad300