ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় চোরাই স্বর্ণালঙ্কারসহ ৫ আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : Apr 27, 2026 ইং
বরগুনায় চোরাই স্বর্ণালঙ্কারসহ ৫ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: বরগুনায় চোরাই স্বর্ণালঙ্কারসহ ৫ আসামি গ্রেপ্তার
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় ডাকাতি ও চুরির মামলায় চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারসহ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক ভরি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা-
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা থানার মামলা নং-২৩, তারিখ ১১ এপ্রিল ২০২৬, জিআর-১৮২/২৬, ধারা ৪৫৭/৩৮২ পেনাল কোডে দায়েরকৃত মামলার তদন্তে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ এপ্রিল ভোররাতে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকায় এক নারীর ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তারা ভয়ভীতি প্রদর্শন ও ছুরি দেখিয়ে ওই নারীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানের এক জোড়া স্বর্ণের ঝুমকা ছিনিয়ে নেয়। এ সময় তার সন্তানদের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাইতুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালান।

গত ১৫ এপ্রিল বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে মো. রাজীব হাওলাদার ওরফে শুক্কুর (৩৮) এবং সোলাইমান ওরফে সুলেমান (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ এপ্রিল ভোরে তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এলাকা থেকে হাসান (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাথরঘাটা পৌরসভার স্বর্ণপট্টি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে চোরাই স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোবিন্দ কর্মকার ও হ্যাপি আক্তার নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

ad300