কামরুজ্জামান, বামনা উপজেলা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ডৌয়াতলা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইদ্রিস হাওলাদার (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস হাওলাদার জাফ্রাখালী গ্রামের মৃত মফেজ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডৌয়াতলা বাজারের রামনা সড়কের একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় পাইপ কাটার মেশিনে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ইদ্রিস। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক শেষকথা Seshkatha News