বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অফিস সহায়ক মো. মহসীনের বিরুদ্ধে সিনিয়র স্টাফ নার্স মাবিয়াকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই নার্স। অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে এক রোগীকে ক্যানুলা পরানোর সময় মহসীন তার আত্মীয় রোগীকে আগে স্যালাইন দেওয়ার অনুরোধ করেন। চলমান কাজ শেষ করে আসার কথা জানালে তিনি ক্ষুব্ধ হয়ে নার্স মাবিয়াকে হুমকি ও ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে মহসীনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেন মাবিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালে নার্সকে হুমকির অভিযোগ মহসিনের বিরুদ্ধে!
- প্রকাশের সময় : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News