ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু!

  • প্রকাশের সময় : Jul 23, 2026 ইং
বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু! ছবির ক্যাপশন: বামনায় ৩ বছর ৭ মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু!
ad728
বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা এলাকায় ৩ বছর ৭ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে শিশুটিকে তার বাসার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসারা আজাদ সারা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে বামনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কর্তব্যরত চিকিৎসক ডা. আফসারা আজাদ সারা বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শিশুটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।” তিনি জানান, শিশুটি ধর্ষণের শিকার হতে পারে—এমন একটি অভিযোগ উঠেছিল। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটির গোপনাঙ্গে রক্তপাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবুও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে শিশুটির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা আলোচনা দেখা দিয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান

বিভাগীয় ক্রিকেটে বরিশালের জার্সিতে মাঠে বরগুনার আমতলীর তামান

ad300