‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে ১৪০ মামলার জব্দকৃত মাদক ও আলামত ধ্বংস করা হয়েছে

  • প্রকাশের সময় : Sep 17, 2026 ইং
আমতলীতে ১৪০ মামলার জব্দকৃত মাদক ও আলামত ধ্বংস করা হয়েছে ছবির ক্যাপশন: আমতলীতে ১৪০ মামলার জব্দকৃত মাদক ও আলামত ধ্বংস
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আমতলী ও তালতলী থানার ১৪০টি জিআর মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের উপস্থিতিতে আদালতের মালখানায় সংরক্ষিত এসব আলামত ধ্বংস করা হয়। ধ্বংস করা আলামতের মধ্যে ছিল ৪ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ৮৯৩ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২০ লিটারের বেশি চোলাই মদ ও অবৈধ কারেন্ট জাল। আদালতের নির্দেশনা অনুযায়ী কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে এসব আলামত ধ্বংস করা হয়। এ সময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, কোর্ট সিএসআই, কোর্ট ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিচারক ইফতি হাসান ইমরান বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মাদক বহনকারীদের পাশাপাশি তদন্তের মাধ্যমে ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

ad300