‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ‘লাগাও বৃক্ষ, কামাও লক্ষ’ ক্যাম্পেইনে ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : Oct 18, 2026 ইং
বরগুনায় ‘লাগাও বৃক্ষ, কামাও লক্ষ’ ক্যাম্পেইনে ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাইফুল ইসলাম ছবির ক্যাপশন: বরগুনায় ‘লাগাও বৃক্ষ, কামাও লক্ষ’ ক্যাম্পেইনে ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাইফুল ইসলাম
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ‘ভেজাল নাই’-এর উদ্যোগে পরিচালিত ‘লাগাও বৃক্ষ, কামাও লক্ষ-লক্ষ’ সিজন-১ ক্যাম্পেইনে বিজয়ী হিসেবে ২৫ হাজার টাকার পুরস্কার পেয়েছেন সাইফুল ইসলাম অর্ণো।

গত রোববার (১৮ অক্টোবর ২০২৬) বরগুনা সদর এলাকায় ক্যাম্পেইনের শেষ সপ্তাহের বৃক্ষ পরিদর্শন শেষে বিকেল ৫টায় বিজয়ীর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ এবং তানভীর তাজওয়ার। ক্যাম্পেইনের প্রতিশ্রুতি অনুযায়ী, সর্বাধিক বৃক্ষরোপণ করা চারটি এলাকা পরিদর্শনের পরিকল্পনা করা হয়। পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও উদ্যোগের মাধ্যমে নজর কাড়তে সক্ষম ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল। এরই ধারাবাহিকতায় ক্যাম্পেইনের চতুর্থ ও শেষ সপ্তাহে বরগুনা সদর এলাকার রোপণ করা গাছগুলো পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘ভেজাল নাই’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তাশরিফ খান, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চম্পা আক্তার এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। আয়োজকদের এ উদ্যোগ বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং গাছ লাগানোর পাশাপাশি তার যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
🦟 মশাবাহিত রোগ প্রতিরোধে বরগুনায় জেলা প্রশাসনের সাপ্তাহিক প

🦟 মশাবাহিত রোগ প্রতিরোধে বরগুনায় জেলা প্রশাসনের সাপ্তাহিক প

ad300