ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সম্ভাব্য সাইক্লোন মোকাবিলায় বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
সম্ভাব্য সাইক্লোন মোকাবিলায় বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা ছবির ক্যাপশন: সম্ভাব্য সাইক্লোন মোকাবিলায় বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা
ad728
সম্ভাব্য সাইক্লোন পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ প্রস্তুতি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে বরগুনা সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উইলি (WiLE) প্রকল্পের আওতায় JAGO NARI বাস্তবায়নে CARE Bangladesh-এর কারিগরি সহযোগিতা এবং Agence Française de Développement (AFD)-এর অর্থায়নে গত ১৩ মে ২০২৬ তারিখে বরগুনা সদর উপজেলায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. শাহ আজিজ, হোসনে আরা হাসি এবং প্রেসক্লাবের মো. হাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এতে অংশ নেন।

সভায় সম্ভাব্য সাইক্লোন পরিস্থিতি সমন্বিতভাবে মোকাবিলার বিভিন্ন কৌশল ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতকৃত ঝুঁকি ম্যাপ উপস্থাপন করা হয় এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরা হয়।

এছাড়া দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিধি সামগ্রী ও নগদ সহায়তা বিতরণের জন্য উপকারভোগী তালিকা প্রণয়নের সূচক ও পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে এসএসসি ফরম পূরণে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে এসএসসি ফরম পূরণে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ad300