ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
বরগুনায় জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ছবির ক্যাপশন: বরগুনায় জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা জেলা প্রতিনিধি: তরুণ সমাজকে সংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে বরগুনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ আগষ্ট) বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক সৈয়দ নাঈম, সদস্য সচিব মীর নিলয় ও মুখ্য সংগঠক এম. শাহাদাৎ হোসেনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এতে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিক, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন।সভায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে দক্ষ, সংগঠিত ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে জাতীয় যুবশক্তি কাজ করবে। বরগুনার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে। তারা আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় করা হবে।সভায় আগামী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন এবং পর্যায়ক্রমে জেলার সব উপজেলা ও পৌর কমিটি গঠনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভা শেষে বরগুনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর দগ্ধ একজন

আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর দগ্ধ একজন

ad300