পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বিয়ে না করেই প্রায় ১০ বছর একসঙ্গে থাকার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এক নারীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সঙ্গে দাম্পত্য সম্পর্কের মতো বসবাস করলেও বৈধ বিয়ে বা নিবন্ধনের কোনো ব্যবস্থা করেননি। ভুক্তভোগী নারীর দাবি, একটি ক্লিনিকে চাকরির সময় অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অজুহাতে সেখানে যাতায়াত করতেন এবং একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। অভিযুক্ত ব্যক্তির স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও বিয়ের আশ্বাসে দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে বলে অভিযোগ করেন তিনি। ওই নারী বলেন, “আমি যখন বিয়ের কথা বলি, তখন সে চুপ থাকে। প্রতিনিয়ত আমাকে তার স্ত্রীর দাবি খাটিয়ে সবকিছু আদায় করে নিয়েছে।” পরবর্তীতে ওই নারী জনসমক্ষে এসে তার অভিযোগ তুলে ধরেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং আইনগতভাবে এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাথরঘাটায় বিয়ের আশ্বাসে ১০ বছর ধরে এক নারীর সঙ্গে বসবাসের অভিযোগ!
- প্রকাশের সময় : Oct 4, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় বিয়ে না করেই প্রায় ১০ বছর একসঙ্গে থাকার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এক নারীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সঙ্গে দাম্পত্য সম্পর্কের মতো বসবাস করলেও বৈধ বিয়ে বা নিবন্ধনের কোনো ব্যবস্থা করেননি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News