ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুবির অভিযোগ

  • প্রকাশের সময় : Apr 13, 2026 ইং
তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুবির অভিযোগ ছবির ক্যাপশন: তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুবির অভিযোগ
ad728

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায় জাহাজঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রলার মাঝি সোহাগ চৌকিদার গুরুতর আহত হয়েছেন এবং একটি ট্রলার ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার (সকাল ১০টা) আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ালভাঙ্গা এলাকায় অবস্থিত আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২০২২ সালে চালু হওয়ার পর থেকে কয়লাবাহী জাহাজে কর্মরত শ্রমিকদের পারাপারের জন্য নদীপথে খেয়া চলাচল শুরু হয়। এই পারাপারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগ রয়েছে, শুরুতে স্থানীয় সগির মিয়া জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির মাধ্যমে পারাপার কার্যক্রম পরিচালনা করলেও ২০২৪ সালের আগস্টে ইউপি সদস্য মো. জাহিদ খান তাকে মারধর করে নিয়ন্ত্রণ নেন। এরপর থেকে জাহিদ খান ও ট্রলার মালিক ইলিয়াস চৌকিদারের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বিষয়টি থানায় গড়ায়। পরে শনিবার পুলিশ উভয় পক্ষকে ডেকে সমঝোতা করলেও পরদিনই আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ট্রলার মালিক ইলিয়াস চৌকিদারের অভিযোগ, সমঝোতার ভিত্তিতে রোববার সকালে তার ট্রলার দিয়ে মাঝি সোহাগ ও সোহেলকে পারাপারে পাঠানো হলে ইউপি সদস্য জাহিদ খান ও তার বাবা পনু খানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক তিনটি ট্রলারে এসে হামলা চালায়। এতে সোহাগ চৌকিদার গুরুতর আহত হন এবং সোহেল প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরে হামলাকারীরা ট্রলারটি ডুবিয়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত ইউপি সদস্য মো. জাহিদ খান এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার পক্ষের লোকজনই হামলার শিকার হয়েছেন এবং ঘাট ব্যবস্থাপনা নিয়ে কোনো সমঝোতা হয়নি।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ চৌকিদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, “দুই পক্ষকে আগে সমঝোতা করা হলেও পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনত

বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনত

ad300