ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় গাছ কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে বেঁধে নির্যাতন

  • প্রকাশের সময় : May 13, 2026 ইং
পাথরঘাটায় গাছ কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে বেঁধে নির্যাতন ছবির ক্যাপশন: পাথরঘাটায় গাছ কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে বেঁধে নির্যাতন
ad728
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর এলাকায় বাড়িতে ঢুকে গাছ কাটার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত রোববার (১০ মে) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই দিন সকালে স্থানীয় সৈয়দ সুমনের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে বাগানের গাছ কাটতে শুরু করে। গাছ কাটার শব্দ শুনে বাড়ির মালিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ করা হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিত সৈয়দ মোয়াজ্জেমের মেয়ে মাইসা মরিয়ম বলেন, “আমাদের গাছ কাটতে বাধা দেয়ায় বাবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এখন আমাদের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। ভয়ে আমরা বাড়িতে থাকতে পারছি না।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সুমন মুঠোফোনে বলেন, তার জমির গাছ তিনি কেটেছেন। সৈয়দ মোয়াজ্জেমকে নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মো. এনামুল হক বলেন, ঘটনাটি সম্পর্কে থানাকে কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার

বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার

ad300