ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
বামনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বামনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত
ad728
বামনা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। তিনি বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে। কৃষক কার্ডের ১০টি সেবা মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা গেলে কৃষকরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিককাত আরা। তিনি বলেন, কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে এবং সরকারের যুগান্তকারী সেবাগুলো প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যে বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান বামনা উপজেলার কৃষি উন্নয়নের চিত্র এবং পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার (বরিশাল অঞ্চল, পার্টনার প্রকল্প) মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ, সাবেক পরিচালক মোঃ গাজী শাহ-ই আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ রানা, বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির অগ্রগতিতে পার্টনার প্রকল্পের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার

বেতাগীতে নববর্ষ ১৪৩৩ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলপনার

ad300