বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার, বরগুনা বেতার কেন্দ্রের পরিচালক মনোয়ার হোসেন, এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, জাগো নারী, ডোক্যাপসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা, সিপিসি ও সিডিপির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, এনজিওগুলোর চলমান প্রকল্প, সামাজিক উন্নয়ন ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News