ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ২!

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ২! ছবির ক্যাপশন: বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ২!
ad728
মোঃ আসাদুজ্জামান, বরগুনা প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রসংলগ্ন সাগরে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন ও ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে প্রস্তুতি থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা কালাম পাইকার ও শহীদ।

উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার সকালে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে দুটি ট্রলার সাগরে যায়। তপন জোমাদ্দারের মালিকানাধীন একটি ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন অপর ট্রলারে পাঁচজন জেলে ছিলেন। রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে যায়। তখন ওই ট্রলারের জেলেরা তপন জোমাদ্দারের ট্রলারে আশ্রয় নেন। কিন্তু কিছুক্ষণ পর প্রবল ঢেউয়ের আঘাতে দ্বিতীয় ট্রলারটিও ডুবে গেলে সবাই সাগরে ভাসতে থাকেন। পরে রাত প্রায় ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে।

এদিকে নিখোঁজ জেলেদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। উপকূলের বিভিন্ন এলাকায় তাদের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, “১৮ জন জেলেসহ দুটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুই জেলেকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি আমাদের সমিতির পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টা চলছে।”

তালতলী কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, সাগর এখনও উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, তাদের কাছে শুরুতে ১৮ জন জেলে নিখোঁজ থাকার তথ্য পৌঁছেছিল। উদ্ধার হওয়া জেলেদের বিষয়ে তখনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড ও নৌপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার বিষয়েও মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ