আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও আমতলী পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ঢাকা–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌরসভা অংশে সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৌর এলাকার সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা। সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কে পথচারীদের ঝুঁকি কমার পাশাপাশি যানজট নিরসন ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
তবে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি উঠেছে। একই সঙ্গে উদ্ধার করা সরকারি জমি পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি এবং দ্রুত মানসম্মত ফুটপাত ও ড্রেনেজ নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।আমতলীবাসীর প্রত্যাশা, প্রশাসন ও পৌরসভার এই উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে নিরাপদ, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব পৌর পরিবেশ গড়ে উঠবে।
দৈনিক শেষকথা Seshkatha News