বেতাগী প্রতিনিধি: বেতাগীতে ইভটিজিংয়ের অপরাধে দুই কলেজ শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বিদ্যালয় ও কলেজের সামনে ইভটিজিংসহ যেকোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে -
এ বিষয়ে বেতাগী উপজেলার কোনো স্কুল বা কলেজের সামনে ইভটিজিংয়ের ঘটনা ঘটলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), বেতাগীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো যাচ্ছে,,
দৈনিক শেষকথা Seshkatha News