‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ বরগুনায় হার্ডওয়্যার ব্যবসায়ীদের গোডাউনে চুরির অভিযোগ, পলাতক মীর শাহ্ আজিজ বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জনস্বার্থে গুরুত্বারোপ

বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময়

  • প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় ছবির ক্যাপশন: Barguna-1 MP Maulana Mahmudul Hossain Oliullah holds a view-exchange meeting with leaders of various political parties at his office in Barguna.
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনার চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক সহাবস্থান ও জেলার উন্নয়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। 

২৪ নভেম্বর ২০২৬- বেলা ১১টায় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে তাঁর আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন দলের প্রতিনিধিরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক ও সাবেক জেলা সহসভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন ও সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সদস্যসচিব মো. ফাহাদ, যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার ও ইয়াকুব রায়হান এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই যোদ্ধা সংসদ ও জেলা ইমাম সমিতির নেতারাও সভায় অংশ নেন। মতবিনিময় শেষে সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভায় রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বরগুনার উন্নয়ন ও জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

ad300