‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু: চার নার্সকে শোকজ! | দৈনিক শেষকথা

  • প্রকাশের সময় : Nov 14, 2026 ইং
বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু: চার নার্সকে শোকজ! | দৈনিক শেষকথা ছবির ক্যাপশন: Patient Death at Barguna General Hospital: Four Nurses Show-Caused! | Daily Sesh Katha
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন (২৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। অসুস্থতার কথা বারবার জানানোর পরও নার্সরা গুরুত্ব দেননি এবং রোগীকে ‘অভিনয় করছেন’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার সিনিয়র স্টাফ নার্স আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শনিবার (১৪ নভেম্বর) দেওয়া নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মামুনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তবমি শুরু হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বারবার নার্সদের ডেকেও যথাসময়ে সাড়া পাওয়া যায়নি। তবে অভিযুক্ত নার্সরা দায়িত্বে অবহেলা ও খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

ad300