‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় ২১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ: ঝুঁকিতে শত শত শিশুর শিক্ষাজীবন

  • প্রকাশের সময় : Nov 13, 2026 ইং
বরগুনায় ২১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ: ঝুঁকিতে শত শত শিশুর শিক্ষাজীবন ছবির ক্যাপশন: বরগুনায় ২১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ: ঝুঁকিতে শত শত শিশুর শিক্ষাজীবন
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: যে বয়সে আনন্দ ও নিরাপদ পরিবেশে বর্ণমালা শেখার কথা, সেই বয়সেই বরগুনার শত শত শিশুর শিক্ষাজীবন কাটছে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে। দীর্ঘদিনেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় জেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বরগুনা সদর উপজেলার পশ্চিম ধূপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে, গ্রীষ্মে অতিরিক্ত গরমে ব্যাহত হয় পাঠদান। কোথাও ভবনের পিলারে ফাটল, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। বাড়ছে শিশুদের স্বাস্থ্যঝুঁকি এবং কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বরগুনার ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১১টির ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে বরগুনা সদরে ৪০টি, আমতলীতে ২৮টি, পাথরঘাটায় ৪০টি, বেতাগীতে ৩৬টি, তালতলীতে ২১টি এবং বামনায় ১২টি বিদ্যালয় রয়েছে। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ভবনের জন্য আবেদন করেও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কিছু বিদ্যালয়ে অবকাঠামো ও শিক্ষকসংখ্যা পর্যাপ্ত থাকলেও শিক্ষার্থী সংকট রয়েছে। মাদ্রাসামুখী প্রবণতাকেও এর অন্যতম কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন প্রকল্পের আওতায় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বরাদ্দ ও অনুমোদন পাওয়া গেলে নির্মাণকাজ শুরু হতে পারে।

শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বড় ধরনের দুর্ঘটনার আগেই জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাত্র সাড়ে ২৭ টাকায় বরগুনার চিরস্থায়ী বন্দোবস্ত: ইতিহাসের পা

মাত্র সাড়ে ২৭ টাকায় বরগুনার চিরস্থায়ী বন্দোবস্ত: ইতিহাসের পা

ad300