ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের সময় : Jul 30, 2026 ইং
বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে - জেলা মৎস্য অফিস, বরগুনার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ বরগুনার প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, মৎস্য অধিদপ্তর বরগুনার উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফল ও ফলপ্রসূভাবে উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মৎস্য খাতের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ যথাযথ মর্যাদায় উদ্‌যাপন এবং বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। সভায় অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদ রক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৬ আগস্ট ২০২৬ রোজ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

২৬ আগস্ট ২০২৬ রোজ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

ad300