ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বিচারকের স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: বরগুনার এপিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
বিচারকের স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: বরগুনার এপিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবির ক্যাপশন: বিচারকের স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: বরগুনার এপিপি শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ad728
বরগুনা প্রতিনিধি (এ্যাড, সোহেল): বিচারকের স্বাক্ষর ও আদালতের সিল জালিয়াতি করে সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনায় বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালত সূত্রে জানা যায়, বরগুনা বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের সেরেস্তাদার মীর মাসুদ বাদী হয়ে দণ্ডবিধি আইন ১৮৬০-এর ৪২০, ৪৬৬, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় এই মামলাটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালে দায়েরকৃত একটি চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ২৫ মার্চ আদালত আসামিকে ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। নিয়ম অনুযায়ী, আপিল করার সময় আসামি অর্থদণ্ডের অর্ধেক হিসেবে ২ লাখ ২৫ হাজার টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। আপিল বিচারাধীন থাকা অবস্থায় ওই অর্থ হাতিয়ে নিতে একটি ভুয়া পেমেন্ট অর্ডার তৈরি করা হয়। এতে তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজের স্বাক্ষর, স্টেনোগ্রাফারের স্বাক্ষর এবং আদালতের প্রয়োজনীয় সিলমোহর হুবহু নকল করা হয়। এই জালিয়াতির মাধ্যমে গত ৯ ফেব্রুয়ারি জেলা হিসাবরক্ষণ অফিস থেকে পুরো অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে, গত ৫ জুলাই বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে মো. শহিদুল ইসলামকে রাষ্ট্রপক্ষের সব ধরনের মামলা পরিচালনা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় নোটিশে উল্লেখ করা হয়, "বিচারকের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিচারপ্রার্থীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। অফিসের মর্যাদা ও সুনাম রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ওই আদেশে তার হেফাজতে থাকা রাষ্ট্রপক্ষের সব মামলার নথি (কেস ডকেট) ২৪ ঘণ্টার মধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর এপিপি মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারিক কার্যক্রমে এমন জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর বরগুনার আইনজীবী মহল ও সাধারণ বিচারপ্রার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিচারিক নথির নিরাপত্তা ও আইনজীবীদের পেশাগত সততা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। মামলার বিষয়ে বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, "আইনজীবীদের পেশাগত সততা ও স্বচ্ছতা বজায় রাখা আমাদের দায়বদ্ধতা। এই জালিয়াতির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর বিচার হওয়া প্রয়োজন।"
বর্তমানে অভিযুক্ত এপিপি মো. শহিদুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করায় বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশা করছেন ---

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ad300