ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : Jul 6, 2026 ইং
বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন: বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ad728
মহিবউল্লাহ কিরন, আমতলী প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বড় মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেল্লাল (৪৫) ও তার স্ত্রী কমলা (৪০) এবং আহত বড় মেয়ে আরিফা (১২)

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত বেল্লাল বাড়িতে একটি নতুন গরুর খামার নির্মাণ করছিলেন। কাজ প্রায় শেষ হওয়ায় খামারের জন্য নতুন টিন কিনতে অটোরিকশা নিয়ে বরগুনা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।এ সময় বাড়িতে চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী কমলা ও বড় মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা বড় মেয়ের চিৎকার শুনে এগিয়ে এসে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে আরিফা সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, সকালে বেল্লাল,কমলা ও তাদের মেয়ে আরিফাকে হাসপাতালে আনা হয়। বেল্লাল ও কমলা হাসপাতালে আসার আগেই মৃত্যু হয় এবং তাদের মেয়ে আরিফা পায়ে আঘাত প্রাপ্ত হয়।তার চিকিৎসা চলছে,বর্তমান সে সুস্থ আছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

ad300