‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

দেড় যুগেও সংস্কার হয়নি আমতলী শহর রক্ষা বাঁধ, ঝুঁকিতে পৌরবাসী!

  • প্রকাশের সময় : Oct 4, 2026 ইং
দেড় যুগেও সংস্কার হয়নি আমতলী শহর রক্ষা বাঁধ, ঝুঁকিতে পৌরবাসী! ছবির ক্যাপশন: দেড় যুগেও সংস্কার হয়নি আমতলী শহর রক্ষা বাঁধ, ঝুঁকিতে পৌরবাসী!
ad728

আমতলী প্রতিনিধি: প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের পর দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সংস্কার হয়নি বরগুনার আমতলী পৌর শহর রক্ষা বেড়িবাঁধ। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধের বিভিন্ন অংশ এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য জোয়ারের পানিতেই পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছেন বাঁধসংলগ্ন বাসিন্দারা। বিশেষ করে আমতলী ফেরিঘাট থেকে মহাশ্মশান ঘাট পর্যন্ত বাঁধের বিভিন্ন স্থানে ব্লক সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিডরের পর রেশমি, আইলা, মহাসেন, ফণী, বুলবুল, আম্পান, ইয়াস, সিত্রাং, মোখা, রেমালসহ একাধিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র দে ও ব্যবসায়ী আমির হোসেন তালুকদার দ্রুত বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। বরগুনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান প্রধান জানান, বিষয়টি অধস্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। সরেজমিনে পরিদর্শনের পর বাঁধটি ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যৎ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আমতলী পৌর শহরের জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় চোরাই স্বর্ণালঙ্কারসহ ৫ আসামি গ্রেপ্তার

বরগুনায় চোরাই স্বর্ণালঙ্কারসহ ৫ আসামি গ্রেপ্তার

ad300