‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বেতাগীতে বিএনপি নেতার জামায়াতে যোগদান

  • প্রকাশের সময় : Nov 22, 2026 ইং
বেতাগীতে বিএনপি নেতার জামায়াতে যোগদান ছবির ক্যাপশন: A BNP leader officially joined Jamaat-e-Islami in Betagi upazila of Barguna district.
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গত রোববার (২২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সভায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সালাম হাওলাদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ এখনো তিনি ধারণ করেন। তবে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতির সঙ্গে নিজের নীতি-নৈতিকতার অসামঞ্জস্যের কারণে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াতের নীতি-আদর্শ ও দলটির আমির শফিকুর রহমান এবং বরগুনার দুই আসনের সংসদ প্রার্থী সুলতান আহমেদের রাজনৈতিক আদর্শ তাকে আকৃষ্ট করেছে বলেও জানান তিনি। উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বলেন, সালাম হাওলাদার একজন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক মানুষ। দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি তার আগ্রহ রয়েছে। তার স্ত্রী জামায়াতের রোকন ও মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভানেত্রী। এ সময় উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগু

প্রতিমন্ত্রী মীর সাহেআলমকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে বরগু

ad300