ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ছবির ক্যাপশন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ad728

মিজানুর রহমান (মিজান) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে সদরঘাট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে এটি বরগুনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জইনপুর খানকা মসজিদ ও সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলকে ঘিরে শহরে সৃষ্টি হয় ধর্মীয় আবহ। মিছিলে ভারতের জইনপুর থেকে আগত সাদাব আহাম্মদ সিদ্দিকী আল কোরাইশী, বরগুনা জইনপুর খানকা মসজিদের ইমাম মাওলানা মো. সানাউল্লাহ, পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন। আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মিছিল শেষে জোহরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়। 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, ‘শহরে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষ

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তালতলীর আমখোলা খাল: জলাবদ্ধতায় ক্ষ

ad300