ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

ভুলতথ্যে শোন অ্যারেস্ট: বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

  • প্রকাশের সময় : Aug 4, 2026 ইং
ভুলতথ্যে শোন অ্যারেস্ট: বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ ছবির ক্যাপশন: ভুল তথ্যে ‘শোন অ্যারেস্ট’ আবেদন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: ভুল তথ্যের ভিত্তিতে আদালতে ‘শোন অ্যারেস্ট’ (Shown Arrest) আবেদন করায় বরগুনার এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, বরগুনার বিচারক মো. আনোয়ার হোসেন সম্প্রতি এ আদেশ দেন। আদেশে বেতাগী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৯ আগস্ট ২০২৬-এর মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা এক আসামিকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন। তবে মামলার নথি পর্যালোচনায় আদালত দেখতে পান, ঘটনার সময় ওই আসামি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। ফলে তাকে পলাতক দেখিয়ে ‘শোন অ্যারেস্ট’ আবেদন করা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে আদালত মন্তব্য করেন।আদেশে আদালত উল্লেখ করেন, তদন্তকারী কর্মকর্তা যথাযথ তথ্য যাচাই-বাছাই না করেই আবেদন করেছেন, যা দায়িত্বে অবহেলা ও পেশাগত অদক্ষতার পরিচায়ক। এ ধরনের কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া ও নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। এ কারণে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিটিভি উপকেন্দ্র স্থাপনের দাবি জোরালো

বরগুনায় বিটিভি উপকেন্দ্র স্থাপনের দাবি জোরালো

ad300