ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২!

  • প্রকাশের সময় : Jul 20, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২! ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২!
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় পৃথক দুটি সহিংস হামলার ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। গত রোববার (১৯ জুলাই) সকাল ও দুপুরে উপজেলার কাকচিড়া বাজার ও কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে, সকাল সাড়ে ১০টার দিকে কাকচিড়া বাজার এলাকায়। জানা গেছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বোন জামাই মো. নাইম পহলানের কাছে পাওনা টাকা চাইতে যান মো. নাজমুল হোসেন (৩২)। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাইম পহলান ধারালো খুর দিয়ে নাজমুলের বাম হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। 

অপরদিকে, একই দিন দুপুর ১টা ১০ মিনিটের দিকে কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হন মো. মানিক হাওলাদার (৪৫)। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রবাসীর ওপর হাতুড়ি হামলা:  পূর্বপরিকল্পিত সহিংসতা

বরগুনায় প্রবাসীর ওপর হাতুড়ি হামলা: পূর্বপরিকল্পিত সহিংসতা

ad300