ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় প্রাণঘাতী কৃষ্ণকালাচ পাওয়া গিয়েছে!

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
বরগুনায় প্রাণঘাতী কৃষ্ণকালাচ পাওয়া গিয়েছে! ছবির ক্যাপশন: বরগুনায় প্রাণঘাতী কৃষ্ণকালাচ পাওয়া গিয়েছে!
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে বসতবাড়ি থেকে প্রাণঘাতী বিষধর বড় কৃষ্ণকালাচ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি)। গত সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাতে তালতলী উপজেলার ফকিরহাট বাজার এলাকার একটি বসতবাড়িতে সাপ ঢুকে পড়ে। পরে বিষয়টি জানিয়ে সংগঠনটির হটলাইন নম্বরে যোগাযোগ করা হলে এএলপির তথ্য ও প্রচার সম্পাদক কাওসার ওরফে হৃদয় ঘটনাস্থলে যান। পরে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বড় কৃষ্ণকালাচ সাপ উদ্ধার করেন তিনি। সংগঠনটির দাবি, বরগুনা জেলায় এর আগে বড় কৃষ্ণকালাচ উদ্ধারের কোনো রেকর্ড নেই। বরিশাল বিভাগেও এ প্রজাতির সাপ খুবই কম পাওয়া যায়। সর্বশেষ পিরোজপুর জেলায় এ সাপ পাওয়ার রেকর্ড ছিল বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বড় কৃষ্ণকালাচ একটি প্রাণঘাতী বিষধর ও নিশাচর সাপ। দিনের তুলনায় রাতে এরা বেশি সক্রিয় থাকে এবং সাধারণত রাতেই খাবারের সন্ধানে চলাচল করে। এদের প্রধান খাদ্যের মধ্যে অন্যান্য সাপ রয়েছে; বিশেষ করে ছোট সাপ শিকার করে থাকে।
তিনি বলেন, বরগুনার তালতলী থেকে উদ্ধার করা বড় কৃষ্ণকালাচটি এ জেলায় এ প্রজাতির সাপ উদ্ধারের প্রথম রেকর্ড বলে তাদের জানা গেছে। বসতবাড়িতে ঢুকে পড়লেও সাপটিকে হত্যা না করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সাপটিকে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। আসাদুল্লাহ হাসান মুসা আরও বলেন, সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণীকেও রক্ষা করা সম্ভব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপসহ প্রতিটি বন্যপ্রাণীরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী জানায়, ২০১৯ সাল থেকে সংগঠনটি পটুয়াখালীসহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় সাপসহ বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আহত ৬ ডিবি পুলিশের সদস্য!

হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আহত ৬ ডিবি পুলিশের সদস্য!

ad300