‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Sep 2, 2026 ইং
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
ad728

মো: সানাউল্লাহ্ রিয়াদ (বরগুনা জেলা প্রতিনিধি): ফৌজদারি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ নিরসনপূর্বক বিচার কাজকে আরও দ্রততর করতে বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে গত বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইকবাল মাসুদ এর সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাইন’র সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বিজ্ঞ বিচারক বৃন্দ, আইনজীবীগণ, বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ। ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্ত, যথাযথভাবে ওয়ারেন্ট তামিল, সাক্ষী হাজির করা, তাদের নিরাপত্তা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন সহ ফৌজদারি মামলায় ন্যায় বিচার নিশ্চিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কনফারেন্সে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৯ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

১৯ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300