ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় জমে উঠছে কোরবানির পশুর হাট

  • প্রকাশের সময় : May 22, 2026 ইং
বরগুনায় জমে উঠছে কোরবানির পশুর হাট ছবির ক্যাপশন: বরগুনায় জমে উঠছে কোরবানির পশুর হাট
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা জুড়ে কোরবানির পশুর হাটগুলো ধীরে ধীরে জমে উঠছে। এ বছর জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৪৬টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা চলছে। স্থানীয় খামারিদের পাশাপাশি আশপাশের জেলা এবং দূর-দূরান্ত থেকেও বিক্রেতারা নির্ধারিত হাটের দিনে পশু নিয়ে আসছেন। জেলার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত আমতলী হাটে এখন ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বরগুনায় কোরবানির জন্য উপযুক্ত পশুর চাহিদা রয়েছে ৪০ হাজার ৮০৯টি। এর বিপরীতে জেলায় উদ্বৃত্ত কোরবানিযোগ্য পশু রয়েছে আরও ১০ হাজার ৬২৭টি। গত বছর জেলায় মোট ৩০ হাজার ১৮২টি পশু কোরবানি হয়েছিল।

৪৬টি হাটে চলছে কেনাবেচা: জেলায় মোট ১৭টি স্থায়ী এবং ২৯টি অস্থায়ী হাটে পশু বিক্রি হবে। উপজেলা ভিত্তিক হাটের সংখ্যা:
বরগুনা সদর উপজেলায় মোট ১২টি:
পাথরঘাটায় ৮টি
আমতলীতে ৮টি
তালতলীতে ২৪টি
বামনায় ৪টি
বেতাগীতে ৬টি
সপ্তাহের নির্ধারিত দিনে এসব হাটে এখন চলছে পশু ক্রয়-বিক্রয়।

সরেজমিনে আমতলীর বৃহত্তম পশুর হাট ঘুরে দেখা গেছে, বড় আকৃতির গরুর সংখ্যা তুলনামূলক কম হলেও ছোট ও মাঝারি গরুর উপস্থিতি বেশি। পাশাপাশি মহিষ ও ছাগলও বিক্রির জন্য আনা হয়েছে। স্থানীয় খামারিদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররাও হাটে পশু নিয়ে এসেছেন।
তবে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক বিক্রেতার অভিযোগ, ক্রেতারা প্রত্যাশার তুলনায় কম দাম বলছেন।

এক গরু বিক্রেতা জানান, গত বছর কোরবানির পর তিনি ৮টি গরু কিনে এক বছর ধরে লালনপালন করেছেন। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি আশা করছেন প্রতিটি গরু অন্তত ১ লাখ টাকা বা তার কিছু বেশি দামে বিক্রি করতে পারবেন। কিন্তু ক্রেতারা ৮০ থেকে ৯০ হাজার টাকার বেশি দাম বলছেন না।

অন্যদিকে, ক্রেতাদের কেউ বলছেন গত বছরের তুলনায় গরুর দাম বেড়েছে, আবার কেউ বলছেন এবার দাম কিছুটা কম রয়েছে। হাটে গরু কিনতে আসা এক ক্রেতা বলেন, “এখনও বাজার ঘুরে দেখছি। দাম কিছুটা বেশি মনে হচ্ছে। না কিনতে পারলে শেষের দিকে কিনব।”

আমতলী হাট পরিচালনার দায়িত্বে থাকা নিয়াজ মোর্শেদ ইমন বলেন, বরিশাল বিভাগের মধ্যে আমতলীর হাট সবচেয়ে বড় হওয়ায় এখানে সব সময়ই বেশি ভিড় থাকে। স্থানীয় খামারি ও দূর-দূরান্তের পাইকাররা এখানে পশু বিক্রি করতে আসেন। তবে এখন পর্যন্ত কোরবানির বিক্রি কিছুটা কম হলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, কোরবানি উপলক্ষে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণে ১৪০ জন কসাই এবং ১১৫ জন ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ১ হাজার ৭৬০টি লিফলেট বিতরণ এবং ৩৫টি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার ৪৬টি পশুর হাট মনিটরিং করতে ১৪টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি হাটে ওই টিমের যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে টানানো থাকবে। কোথাও অসুস্থ বা ত্রুটিযুক্ত পশু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একটি ভেটেরিনারি ক্লিনিক গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম জানান, জেলার সব পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি হাটে পুলিশ বুথ ও জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। পাশাপাশি সিভিল ড্রেস ও ডিবি পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও অন্যান্য দুষ্কৃতিকারীদের দমনে পুলিশ তৎপর রয়েছে। পশু পরিবহনের সময় যেন ক্রেতা-বিক্রেতারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

ad300