‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনে সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
বরগুনায় সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনে সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র পর্যালোচনা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সব সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২0২৬–২০৩০) পর্যালোচনা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে বরগুনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নাজমুল হাসান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সব ভবনের ছাদে আবশ্যিকভাবে সোলার প্যানেল স্থাপন করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বরগুনা জেলার ২০টি সরকারি ভবনের ছাদে আগামী নভেম্বর ২০২৬ মাসের মধ্যে সোলার প্যানেল স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বরগু

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বরগু

ad300