ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 12, 2026 ইং
বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
ad728
বরগুনা প্রতিনিধি: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি জেলার নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে নিয়মিত টহল জোরদার, অপরাধ প্রবণতা পর্যবেক্ষণ এবং সামাজিক অস্থিরতা প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সাবেক পৌর বিএনপির সভাপতি ও পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজবুল কবির, জেলা জামায়াতে ইসলামের আমীর মুহিবুল্লাহ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। চিফ হুইপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন ও ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ।

সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকল মহলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
১০ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১০ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300