ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে!!

  • প্রকাশের সময় : Jul 13, 2026 ইং
তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে!! ছবির ক্যাপশন: তালতলীতে পাউবোর জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে!!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে আমতলী উপজেলার চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, তালতলী উপজেলার ১ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে ইউনিয়ন পরিষদের সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমির ওপর দীর্ঘদিন ধরে একটি ভবন নির্মাণ করে বসবাস করছেন অভিযুক্ত স্কুল শিক্ষক নজরুল ইসলাম। স্থানীয়দের দাবি, প্রায় এক যুগ আগে তিনি প্রায় ৫০ শতাংশ সরকারি জমি দখল করে ওই ভবন নির্মাণ করেন। বর্তমানে একই স্থানে পাকা সড়কের পাশে নতুন করে একটি মার্কেট নির্মাণের কাজ চলছে---

স্থানীয় ইউপি সদস্য মো. মজিবুর রহমান বলেন,
“নজরুল ইসলাম প্রভাবশালী ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের সময় তিনি জোরপূর্বক পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণ করেন। এখন আবার বাজারসংলগ্ন পাকা সড়কের পাশের সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন।”

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমীন মুন্সী বলেন,
“ইউনিয়ন পরিষদের সামনে নজরুল মাস্টার মার্কেট নির্মাণ করছেন, এটি দেখেছি। তবে জমিটি পানি উন্নয়ন বোর্ডের—এ বিষয়টি আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম এটি তার নিজস্ব জমি।”

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন,
“আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমার মতো আরও অনেকেই সেখানে দখল করে আছেন।”

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন,
“সরকারি জমি দখল করে মার্কেট বা কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে সরকারি জমি দখলমুক্ত করা এবং অবৈধভাবে নির্মিত স্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন-

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবারের প্রকাশিত দৈনিক শেষকথা DailySeshk

২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবারের প্রকাশিত দৈনিক শেষকথা DailySeshk

ad300