‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Oct 15, 2026 ইং
বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরে তরুণদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে বরগুনায় যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা পরিষদ সম্মেলন হ্যা অর্থ সোসাইটির ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্ম এর সহযোগিতা গ্রিস পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি , সিবিডিপি বরগুনা , ইয়ুথ ফর ফেয়ার সিটি ,ডিআরডিএফ এর আয়োজনে এ সংলাপে উপকূলীয় অঞ্চলের বাস্তবতা, জ্বালানি সংকট, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিঠু ,সাংবাদিক তালুকদার আসাদ, জাহিদুল ইসলাম, মো ইমরান , পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান ,সংগঠক এহতেশামুল ইসলাম উচ্ছাস, সিবিডিপির কোওর্ডিনেটর মেহেফুজ হোসানই ইসা,
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম মুন্না প্রমুখ। সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির সুযোগ নিশ্চিত করা জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি খাতে বৈষম্য কমানো এবং স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়ার ওপর তাঁরা জোর দেন। তরুণ প্রতিনিধিরা উপকূলীয় মানুষের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরে বলেন, জ্বালানি রূপান্তরের পরিকল্পনায় উপকূলীয় জনগোষ্ঠীর চাহিদা, জীবিকা এবং জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে যুব নেতৃত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপের মাধ্যমে তরুণদের অংশগ্রহণ আরও জোরদার হবে এবং উপকূলীয় অঞ্চলে ন্যায্য জ্বালানি রূপান্তর ও টেকসই উন্নয়নের পক্ষে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বাল্যবিবাহ ২০২০-২৬: অল্প বয়সে বিয়ে নয়, কিশোরীদের শিক

বরগুনায় বাল্যবিবাহ ২০২০-২৬: অল্প বয়সে বিয়ে নয়, কিশোরীদের শিক

ad300