ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনার উন্নয়নে ১৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ চাইলেন চিফ হুইপ মনি

  • প্রকাশের সময় : Aug 28, 2026 ইং
বরগুনার উন্নয়নে ১৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ চাইলেন চিফ হুইপ মনি ছবির ক্যাপশন: বরগুনায় যোগাযোগ উন্নয়নে ১৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ চাইলেন চিফ হুইপ মনি
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধিত)’ থেকে অগ্রাধিকার ভিত্তিতে ১৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। গত ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক আধা-সরকারি পত্রে (ডি.ও) তিনি এ বরাদ্দের অনুরোধ জানান তিনি। চিঠিতে চিফ হুইপ উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকার বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার অনেক রাস্তা, ব্রিজ ও কালভার্ট দীর্ঘদিন ধরে অবহেলিত। জনদুর্ভোগ লাঘবে এসব অবকাঠামো দ্রুত উন্নয়ন করা প্রয়োজন। প্রস্তাবিত ১১টি সড়ক ও কালভার্ট প্রকল্পের মধ্যে বেতাগীতে পাঁচটি প্রকল্প, বামনায় দুটি প্রকল্প এবং পাথরঘাটায় চারটি প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে তিন উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চিফ হুইপও প্রকল্পগুলো দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় আদালতে ভুয়া চালান জমা দিয়ে জামিনের অভিযোগ!

বরগুনায় আদালতে ভুয়া চালান জমা দিয়ে জামিনের অভিযোগ!

ad300