ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

  • প্রকাশের সময় : Jul 30, 2026 ইং
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ছবির ক্যাপশন: বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: কৃষকদের মাঝে সময়মতো মানসম্মত বীজ ও পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে -

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনার আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। উক্ত সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব রথীন্দ্র নাথ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভায় কৃষকদের জন্য সময়মতো মানসম্মত বীজ ও পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, বাজারে সার ও বীজের কৃত্রিম সংকট রোধ, ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণ প্রতিরোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কৃষকদের স্বার্থ সংরক্ষণে সার ও বীজের সরবরাহ ব্যবস্থা আরও জোরদার করা এবং বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের কাছে মানসম্মত বীজ ও পর্যাপ্ত সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ:

আমতলীতে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ:

ad300